অকারণ অগ্রহায়ণ
- কেয়ন ইমরান
অবহেলা অনাদর অসম্মান অক্ষুন্ন,
অন্যায় অবিচার অতি অনশন।
অন্যের অনিষ্ট অপমান অভিন্ন,
অণু অতিকায় অনিন্দ্য অবলম্বন।
অবাধে অন্দরে অবিকল অপ্সরা,
অদেখায় অপারগ অবুঝ অক্ষি।
অশনি অন্তরে অন্তিম অধরা,
অনূঢ়া অবলা অকপটেই অলক্ষ্মী।
অগ্নি অপ্রতিরোধ্য অরুণ অহমিকায়,
অসহ্য অসহায় অঙ্গারেও অমলিন।
অদ্যবধি অমানবিক অমানুষ অনিদ্রায়,
অবাধ্য অসুর অকথ্য অশালীন।
অগ্রজ-অনুজ অসমান অবলীলায়,
অর্থ অনর্থ অভ্যাসে অসভ্য।
অভিনন্দন অভ্যর্থনা অর্ঘ্য অন্তরায়,
অজানায় অজের অর্চনা অলভ্য।
অভাগার অবনিতে অকারণ অগ্রহায়ণ,
অচলের অসংগতি অব্যক্ত অবিরাম।
অশান্তি অতুল অভ্যন্তরীণে অনবায়ন,
অনন্ত অনাথ অবিলম্বে অভিরাম।
১৯-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।