প্রিয়জন নাকি প্রয়োজন?
- কেয়ন ইমরান
আমার জন্য হয়নি কখনও আয়োজন
আমি তো ছিলাম না প্রিয়জন,
জিনিসের মত আমি হই প্রয়োজন
আমার ব্যবহারে আচরণ করে সৃজন।
আমি তো নই " না " বলাতে
সকলের তরে ব্যস্ত হিত কর্মে,
দ্বিধা নেই আমার " হ্যাঁ " বলাতে
নেই কোন জাতি মানব ধর্মে।
নেই বাঁধা পরের হিতে আমার
যদি থাকে তা সাধ্যের ভিতরে,
তাদের তরে আমি নই বেকার
ঠাঁই হবেই হবে আমার চাদরে।
প্রয়োজনে আমার কাছে আসে সবাই
আমি ভাবি সবাই আমার আপন,
অবশেষে আমায় আঘাত করে কাঁদায়
আসলে আমি তাদের শুধুই প্রয়োজন।
আঘাতে আঘাতে জীবন হল জর্জরিত
সুখের দেখা কখনও পেলাম না,
আমি সকলের নিকট হই অবহেলিত
মানুষকে এগিয়ে নিতে সই যাতনা।
রিক্ত আমি শুধুই আমার কাছে
সকলের কাছে আমি পূর্ণ মানব,
হৃদয় জুড়ে আমার দুখের বিঁছে
সবাইকে জানায় আমি দুখের দানব।
রজনী আমার অতিব কাছের বন্ধু
তার কাছে জানায় কষ্টের কথা,
অশ্রু ঝরে তখন হাজারও বিন্দু
বুকের বাম পাশে জাগে ব্যথা।
প্রিয়জন! না আমি শুধুমাত্র প্রয়োজন
সময়েই দীপ্তিমান শুক তাঁরার মত,
সকাল আর সন্ধ্যায় করে আয়োজন
মানবের হিতে থাকি আমি ব্রত।
অবহেলার পাত্রকে অবহেলা করা যায়,
প্রয়োজনে ফুলের টব বানানো যায়।
কিন্তু ভোজন কি করা যায়?
যায় না। অবহেলাতেই পড়ে রয়।
২২-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।