শান্তির তরে
- কেয়ন ইমরান

আমায় তোরা বন্দী করে
কি করবি রে বল?
আমার অস্ত্র মসিতে ঝরে
আজাদীর গান বন্দুক কালানল।

শক্ত করে ধরি কলম,
লিখি বলিষ্ট বাণী অফুরান।
ক্ষত তনুতে দিয়ে মলম
করি তরুণ সমাজকে আহবান।

ঘুমন্ত জাতিকে করি জাগ্রত,
এই কি আমার দোষ?
হিত রচনায় থাকি ব্রত,
অসহায়ের হৃদে জোগায় জোশ।

শত্রুর বক্ষে অগ্নি-বারি
আমি ঢেলে যায় অবিরাম।
মস্তক ছেদি, তরবারি ধরি,
আমি যে অযোধ্যার রাম।

জুলুমকারীর বক্ষে করে পদাঘাত
রুদ্র বেশে প্রলয় হানি,
ঝুটার দলকে করে কুপোকাত
দিব্যি এবার টানাবো ঘানি।

রোদনকে আজ করব বোধন,
করেছি পণ তাই অটুট।
মিথ্যার আখড়া করব শোধন,
তরুণ-তনু তাই নিটুট।

যমদূত সম অন্যায়ের তরে।
করি নিঃস্ব আমি বিশ্ব,
মম চিত্ত দুখিনীরে বরে।
আমি আজীবনী রুদ্রের ভবশিষ্য।

আনি প্রলয় যেথা অন্যায়
চির অসহায় মানবের হিত।
ভাসায় অন্যায়পুরী ধ্বংস-বন্যায়
দিতে শান্তি বিয়াবান অবনিতে।

প্রতিবাদ করি নকীব হয়ে,
অত্যাচারীর প্রাসাদ নাড়ি ডঙ্কায়।
জিঞ্জির ভেঙ্গে শান্তি লয়ে
আসব আমি এই বাংলায়।


২৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026