মৃত বিবেক
- কেয়ন ইমরান

প্রতিবাদ করা অন্যায়, আইনে গর্হিত,
এটা কোনরুপ ভালো কাজ না।
সমাজ আজ মোড়ল দ্বারা বর্ধিত,
বুঝবান অসহায়, হয়ে রয়েছে কানা।

নিরব চোখের অশ্রু ফেলায় কর্ম,
যন্ত্রমানব হয়ে আছে সমাজের জনসাধারণ।
সুনশান থাকা যেন বড় ধর্ম,
পচন ধরে নষ্ট হয়েছে মন।

কথার পাল্টা কথা বললেই তর্ক,
অপমান সহ্য করলেই বলে ভদ্র।
নিস্তেজ হয়ে পড়েছে তেজোদীপ্ত অর্ক,
কাশফুলের সমাহার নেই শরৎহীন ভাদ্র।

ছালা বানিয়ে ফেলেছি গায়ের চর্ম,
কান থাকতেও আমি হয়েছি কালা।
তাইতো ভালো আছে বর্ম,
নেই কোন উৎপীড়নের নিদারুণ জ্বালা।

অবহেলা অবজ্ঞা নেই- শুধু গর্ব!
আমি সমাজের কাছে ভালো ছেলে।
করিনি তাই ওদের কাজে খর্ব,
বিবেকের কাছে আমার পঁচেছে পিলে।

নেই আপনার মাঝে আপনি দর্প,
ভিতরে মরেছি বাহিরে জিন্দা খোলস।
বিষ বিহীন আমি এক সর্প,
ঘুমিয়ে গেছে দেহ মাঝে জৌলস।

আঘাত হেনেছে ক্ষমতার নগ্ন বর্শা,
যন্ত্রণার বিষে বিবেক হয়েছে মৃত।
জীবনে নেমেছে অবিরাম পঁচা বর্ষা,
সমাজের শৃগাল খায় মৃগ সমাদৃত।

জনসম্মুখে হয় নীতিকথা-আদর্শ প্রদর্শিত,
আড়ালে চলে অন্যায়ের দৌরাত্ম্য সুউচ্চ।
চাই সমাজ পতি- হোক ক্যারিয়ার আকর্ষিত,
সবাই নিচে থাক আমি সর্বোচ্চ।

কথা বলার মত বিবেক বিমর্ষ,
সবাই যখন এক- আমি উন্মত্ত!
পেতে চাই না দ্বন্দ্বের স্পর্শ,
থাক না মৃত এই চিত্ত।


০৮-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026