অর্থ
- কেয়ন ইমরান

কী না পারে অর্থ!
জীবন করতে ধ্বংস,
টিকিয়ে রাখতে বংশ।
অর্থে যায় বাঁচা,
করতে পারে ওঁচা।
অর্থে চলে আইন,
অভাবে হয় গহীন
আঁধার দরিদ্র জীবন;
কারো ডাকে মরণ।

অর্থ অনর্থের মূল,
বক্ষে বাঁধে শূল।
জীবন তরী বৃথা,
অর্থ ব্যতীত কথা।
অর্থ ব্যতীত জগৎ
পাবেনা তুমি স্বাগত।
কিসের তব লেখাপড়া?
অর্থেই জীবন গড়া,
প্রেমও বৃথা অর্থ ছাড়া।

অর্থ পারে গড়তে,
সুখ-শান্তি ধরতে।
জীবন-বেণু অর্থে,
হয় সবই স্বার্থে।
অর্থে জীবন চলে,
অসহায়ও কথা বলে।
হয় পূরণ আশা,
অর্থ দিয়ে বাসা,
জগতে অর্থই খাসা।।

না থাকলে অর্থ,
সবই হবে ব্যর্থ।
কি বা প্রেম,
কি বা হেম,
সবই হয় অর্থে
বলি সকলের জ্ঞাতার্থে।
ভূক্তভোগী আছে যারা
জানে সবই তারা,
অর্থ করেছে দিশাহারা।

অর্থ থাকলে মূল্য,
গণ্যমান্য ব্যক্তিতে তূল্য।
কি বা জাতি,
কি বা গোষ্ঠী,
অর্থ দিয়েছে মুছে
সবই পড়েছে পিছে।
অর্থ দিয়েই বিচার,
যা-ই থাকুক আচার
জাতি আজ নিশাচর।

অর্থের টানে আজ
হয়েছে মানব বাজ।
এরা সমাজের শকুন,
একটু ভেবে দেখুন।
বায়সের তনুতে ময়ূরী বীজন!
অচিন্ত আজ স্বজন।
ছিঃ! ধিক্কার তব,
কিসের বিত্ত-বৈভব
চায় না তোমায় ভব।


১২-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-১২-২০২৪ ০০:৪৭ মিঃ

অসাধারণ প্রকাশ

কেয়ন ইমরান
১৩-১২-২০২৪ ২১:৫২ মিঃ

ধন্যবাদ প্রিয়


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026