হে ধরা তুমি কার
- বেঞ্জিন বেঞ্জয়েট

এখনো ঘুম ভেঙে যায় মাঝরাতে ... !
একটা তীব্র শোকের আঘাতে ।
বেদনায় যন্ত্রণায় কি যে কাতরাই ,
বেদনার সুর বাজে সে ধ্রুবতারায় ।
এ ধরা আজি চলে কোথা বয়ে ?
কার অনুসন্ধানে ? কার'বা হয়ে ?
কি খোঁজে এ ধরা কার'বা তরে ?
বিষাদের ছায়া আমার মাথার 'পরে ।
এ ধরার আজ সপ্তদশ কোটি মন ,
যে মন যেমন চলে ঠিক তেমন ।
সম্পূরক শব্দের ঘটেছে অধঃপতন ,
বিভাজন শব্দের হয়েছে মূল্যায়ন ।
আপন আচরণ বিধি আপনার হয়ে ,
চলছে আপন খেয়ালে ভয়ে নির্ভয়ে ।
সঠিকে সঠিক ... ভুলেও সঠিক ,
গোঁড়ামি শব্দের ঘটেছে সদা ব্যবহার ,
হে ধরা তুমি কার ? তুমি কার ?
জবাব মিলে না তার ...,
হে ধরা তুমি নও কি আমার ?
তব আমি কেন ঘাটে ঘাটে ধরা ,
অবশ বিবশ কান্ত পায়ে ঝিঁঝিঁ ধরা ।
হৃদপিণ্ডে আমার কেন খুন ঝরে ?
তোমার তরে, তোমার আদমের তরে ।
আমার অপরাধ তোমার উপকার করা ,
তাই কি আমি আজ বেঁচে থেকে মরা ?
তব মূল্য আমার কোথায় ... ?
কেন খুঁজি মূল্য আমার ওই ধ্রুবতারায় ?
ওই ধ্রুবতারায় !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026