অধিকার
- কেয়ন ইমরান
ধাতা তব জগৎ কিছুক্ষণ,
দুঃখ-যাতনায় ভরলো মন।
হেম নির্মিত ধাতার আসন,
মম তনুতে গেরুয়া বসন।
হেমহর্ম্যে যে থাকল রাজা
কে ছিল তার প্রজা,
জানলো না সে অবোধ
এর কি নেই প্রতিশোধ?
চড়ে রাজা দিব্য রথে
তূণ ভর্তি শর সাথে।
পশু শিকার করে বনে,
তখন পালায় পশু জীবনরণে।
বায়ু বেগে ছোটে রথ,
তৃণ দলে হয় পথ।
তাজির পৃষ্ঠে চাবুক মেরে
সারথি পুনঃ দাঁড়ায় ঘুরে।
এমনি চলে পশু শিকার,
প্রজার নেই ঘরে আহার।
সেদিকে নেই রাজার লক্ষ্য,
বলতে গেলে চাইবে সাক্ষ্য।
মনের সাধে গড়ে শিব,
কখনও মারে সদ্য জীব।
প্রজা সে তো প্রজায়
তার মারলে কিসের দায়।
ভগবান তোর বক্ষে লাথি,
মাথার খুলিতে মালা গাঁথি।
নেই অবোধ জাগবে জাতি,
ওরে বিলাসী মোটা হাতি।
দে জবাব খেয়েছিস যা,
নিস্তার নেই ওরে রাজা।
দরিদ্রের মাল করে ভক্ষণ,
সেজেছিস কি রাম-লক্ষ্মণ।
জীবন বীণা কি বাজাবি তুই,
চেয়ে দেখ- মাচানপূর্ণ পুঁই।
ঢাকবে তোর তনু মুচড়ে,
তোর প্রাসাদ ফেলবে আঁচড়ে।
খুন দে খাব চুষে,
ক্ষোভ যা রেখেছি পুষে।
দুর্বল নয় সবল আমি,
হস্তে মসি অস্ত্র দামী।
ভগবান তোর নয়নে বিদ্রোহী,
দরিদ্রের সকাশে আমি শাহী।
বিশ্বের ইতিহাসে আমি কালা পাহড়,
ভাঙ্গবো জীবমূর্তি- আগল- আদাড়।
ফিরিয়ে দে মোদের অধিকার,
ভগবান চাই সঠিক বিচার।
নইলে তব মস্তক গেঁথে
বর্শার মাথায় ঘুরাবো রাজপথে।
১৪-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।