শীতের সকাল
- কেয়ন ইমরান
জড়তা এসেছে নেমে
শীতের পরশ পেয়ে,
বৃদ্ধের চলা গেছে থেমে
জলদে আকাশ গেছে ছেয়ে।
নেই রক্তিম ঊষা
শীতে সবাই থরথর,
গায়ে মোটা বসন কষা
ঝরছে মাটিতে শিশির তরতর।
কুয়াশায় আচ্ছন্ন চারিদিক
দেখব কিভাবে বলো,
সবই যে লাগছে অলীক
রাস্তাটাও যে আধার কালো।
সবই সাদা হয়েছে
যেন শুভ্রময় পৃথিবী,
ধরা আজই তৃষ্ণা পিয়েছে
যেন এটা সুপ্রাচীন ছবি।
ধরাতে মৌনতা বিরাজমান
সবই কেমন উদাস,
শুষ্ক দুপুর সময় বেগবান
ঝাউবনে জড় হয়েছে বুনোহাঁস।
নেই অতিথির শান্তি
মুক্ত হয়ে বেড়ানো,
দুষ্টু ছেলের হাতে আছে গুলতি
হয়ে উঠেছে ও দানো।
সবজি সবুজ ফসলে
ভরে উঠেছে মাঠ,
কিশোরী মেয়ের সবুজ আঁচলে
বসেছে ঢেউ দুলানীর হাট।
ঝিলে ফুটেছে শাপলা
ঘাসের ডগায় শিশির,
নেমন্তন্ন করেছে দিয়ে চপলা
সরষে ফুলের হলুদ চিঠির।
রিক্ত হয়েছে মাঠ
চৌদিকে নবান্নের উৎসব,
নাও বিহীন মাঝির ঘাট
নদীতে চর সবুজ-বৈভব।
শীতের আবরণ পৃথিবীতে,
তবুও কিশোর-কিশোরী
করছে লীলে অগ্নি- বাহুতে,
সবুজ মাঠ যেন প্রেম-পুরী।
শীতের মিষ্টি সকাল
খুঁজি আমি সুয্যিমামার,
বৃদ্ধের বইছে আজ আকাল
উদয় হও ওগো এবার।
শীত মানে ঠাণ্ডা
শীত মানে হিম,
রোদে বসে খায় মণ্ডা
হই যেন আমি আদিম।
২০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।