তুমি
- মোমেন চৌধুরী

তুমি
কী অপূর্ব মোহনীয় ;
শরৎ পূর্ণিমা !

তুমি
স্নিগ্ধ-নির্মল সকল পাখিদের ;
গান !

তুমি
শ্রাবণের রাতে ঝরা অবিরাম ;
বৃষ্টি !

তুমি
অর্কিড ফুলের পাপড়ির ন্যায় ;
কাশ্মীরের মত শীতল !

তুমি
প্রথম প্রেম ;
মনোহরিনী স্বর্ণলতা !

তুমি
প্রেমের সাগরের মুখে রংধনু রঙে গোলাপ আঁকা ; মোহনী হাসি !

তুমি
পিতার কোমল মায়া ;
স্নেহাতুর মায়ের আশীষ,ভাইয়ের আদর ;
প্রিয়তির দৃষ্টি !

তুমি
ফুল-বাগানের রক্ষিত ;
ঐ গোলাপ !

তুমি
রক্তিম ডালিয়া ফুলের ;
সৌন্দর্য স্পর্শ !

তুমি
গোধূলিবেলা শেষে নামহীন প্রেমিকের ;
অসমাপ্ত এক গল্প !

.


২৫-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।