দালালি
- মোমেন চৌধুরী

দালালি নিয়ে লিখি কিছু কথা,
যেখানে ন্যায়ের থাকে না ব্যাকরণ ব্যথা।
পথে পথে ঘুরে দালালদের রাজ,
চুরি করে স্বপ্ন, দেয় মিথ্যে সাজ।

মানুষের ব্যথা, তাদের কান্নার সুর,
দালালের হাতে হয় শুধু ম্লান-ধুর।
যেখানে সৎ পথের নেই কোনো স্থান,
তাদের দাপটে ঝরে জীবনমান।

সুযোগের সিঁড়ি ভাঙে চতুর কৌশলে,
মনের পাপ লুকিয়ে হাসে মুখখোলে।
দালাল, তুই কি বুঝিস মানুষের মর্ম?
তোর হাতেই যে আজ মরছে ধর্ম।

উঠুক একদিন মানুষের ক্ষোভের ঝড়,
তোর অন্যায় থেমে যাবে সেদিন পরপর।
ন্যায়ের আলোয় জ্বলুক পৃথিবীর আলো,
দালাল মুক্ত হোক জীবন, শান্তি ফলক।


*দ্রষ্টব্য কবিতাটি আমার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে লেখা এমনটা না, তারা কি করতে পারে এটি নিয়ে আমি লিখার চেষ্টা করছি।
ধন্যবাদ


২৮-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।