কাঠগোলাপ-১
- মোমেন চৌধুরী
শুভ্র পাপড়ি নীরব বাণী,
প্রকৃতির কোলে স্নিগ্ধ সুধা।
ঝরে পড়ে পথের ধারে,
শান্তি খুঁজে মাটির কোলে।
হাওয়ায় ভাসে সুরভি মৃদু,
মনে আনে প্রশান্তি নির্ভুল।
আলো-ছায়ার খেলা যেখানে,
কাঠগোলাপ সেথায় রঙ ছড়ায়।
অন্ধকারে মিশে যায় রূপ,
তবু সে চিরন্তন সুন্দর।
ঝরাপাতার সঙ্গী হয়ে,
সে শিখায় নীরব ভালোবাসা।
৩০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।