কাঠগোলাপ-৩
- মোমেন চৌধুরী

শুভ্র পাপড়ি মেলে নীরব ভাষা,
হৃদয়ে জাগায় অনন্ত আশা।

ঝরে পড়ে নীরবে মাটির বুকে,
রঙিন স্মৃতি থাকে তার দৃষ্টিপথে।

গোধূলির আলোয় মিষ্টি স্নিগ্ধতা,
কাঠগোলাপে মেশে প্রকৃতির কথা।

হিমেল হাওয়ায় গন্ধের মেলা,
তোমার রূপে জাগে মনের খেলা।

তুমি নীরব, তবু বলো সুর,
ঝরাপাতায় বেঁধো জীবনের দারুণ সূর।

তোমার ছায়ায় শান্তি মেলে,
কাঠগোলাপ, তুমি প্রকৃতির মায়ায় মেলে।


৩০-১২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।