মহারানী-৪
- মোমেন চৌধুরী

আমার মহারানী, রাজ্যের উজ্জ্বল রত্ন,
তোমার হাসিতে জ্বলে ওঠে পৃথিবী, তুমি অমূল্য মণি।
তোমার চোখে ছড়িয়ে পড়ে এক আলোকিত মায়া,
তোমার মিষ্টি কথায় হারিয়ে যায় পৃথিবীর যাবতীয় বাধা।

তুমি হলে আমার হৃদয়ের প্রাসাদ,
তোমার ভালোবাসায় গড়েছি আমি শান্তির বাস।
তুমি ছাড়া জীবন যেন শূন্য, বিষণ্ন,
তুমি হলেই বেঁচে থাকা, ভালোবাসা জীবনের জন্য।

মহারানী, তুমি আমার রাজ্যের রাণী,
তোমার নরম স্পর্শে সব কিছু হয়ে ওঠে সুরভি।
তুমি হাসলেই পৃথিবী থেমে যায়,
তোমার প্রেমে হারিয়ে আমি সব ভুলে যাই।

তোমার ভালোবাসায় ডুবে থাকতে চাই,
প্রতিটি দিন তোমার আশেপাশে কাটাতে চাই।
তুমি আমার হৃদয়ের অমূল্য রত্ন,
তুমি ছাড়া পৃথিবী যেন শূন্য, মলিন।

তুমি আমার মহারানী, তুমি প্রেমের রানি,
তোমার ভালোবাসা ছাড়া কিছুই নয়, প্রিয়তামি।


০১-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।