আল-আকসা - ৩
- মোমেন চৌধুরী
আল-আকসা তোর নাম,
ইতিহাসের বুকে অমর সনাম।
নবীদের স্মৃতি, কোরআনের আলো,
তোর মাটিতে জ্বলে ঈমানের চালো।
সালাহউদ্দিনের তলোয়ারের ঝলক,
তোর জন্যই উঠে শত্রুর কপাল ভেঙে।
জমিনে তোর রয়েছে শান্তির বার্তা,
প্রার্থনায় ভরে আকাশের আঙিনা।
যতই আসুক দুর্যোগের ঝড়,
তুই থাকবি অটল, অবিচল পাহাড়।
জালেমের শাসন, অন্যায়ের আঁধার,
পথ দেখায় তুই, শান্তির দরবার।
তোর গম্বুজে লেখা ঈমানের কাব্য,
তুইই মুসলিম হৃদয়ের প্রিয় ব্যাক্য।
মসজিদ আল-আকসা, আমাদের প্রাণ,
তোর জন্য নিবেদন হৃদয়ের গান।
০২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।