আমার গ্রাম
- মোমেন চৌধুরী

ছড়া ১
আমার গ্রাম, ছোট্ট মায়া,
সবুজ ধানক্ষেত, সোনালী ছায়া।
মাঠের শেষে নদীর ধারা,
পাখির গানে মধুর সুর ভরা।

গাছের ছায়ায় খেলে শিশুরা,
বটের নীচে গল্প জমানো ঘর।
মাটির গন্ধে মনটা ভরে,
আমার গ্রাম যেন স্বপ্নের পরে।


ছড়া ২
আমার গ্রাম মায়ার বাঁধন,
নদী পাশে খেজুর গাছের ছায়া।
ভোরের আলো ফসলের মাঠে,
বাতাসে ভাসে ফুলের সুবাস।

পাহাড়, টিলা, আর নীচু জমি,
গ্রামের পথ মিশে আকাশ থামি।
সন্ধ্যা হলে জোনাক জ্বলে,
গ্রাম আমার শান্তির কোলে।


০৪-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।