চরিত্র-২
- মোমেন চৌধুরী
চরিত্রই সত্যের রূপ,
এটা কখনো হারায় না।
নাম যে ভালো, সে ভালো,
মন্দ নামও মুছে যায়।
ধৈর্য রাখো, সৎ থেকো,
জীবন হবে মধুর।
চরিত্রই জীবনের মূল্য,
এটি হারালে সব হারাবে।
চরিত্র হলো সোনার মত,
যত্নে রাখতে হয় যত।
ভালো কাজই বাড়িয়ে দেয় সন্মান,
মন্দ কাজ চুরি করে শান্তির স্থান।
সত্য বলো, সাহস রাখো,
মনের মধ্যে শান্তি পাবে।
চরিত্রের সাথেই থাকে সাফল্য,
এটাই জীবনের প্রকৃত সৌন্দর্য।
০৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।