মায়াবতী
- মোমেন চৌধুরী

মায়াবতী, তুমি যে এক অসীম রহস্য,
তোমার হাসিতে লুকানো, পৃথিবীর সব মায়া।
চোখের পলকেই যেন গোপন এক দুনিয়া,
তোমার প্রেমে আমি হারিয়ে যাই, চিরকাল।

তোমার কন্ঠে বাজে প্রেমের সুর,
যেন বাতাসে মিশে যায়, অমৃতের মধুর।
তুমি হলে সেই মায়াবী রূপ,
যে রূপে হারিয়ে যেতে চায় হৃদয়ের সত্তা।


০৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।