মায়াবতী-২
- মোমেন চৌধুরী
মায়াবতী, তোর হাসি যেন রোদে জ্বলে,
তোর চোখে এক রহস্য, হৃদয়ে ভালোবাসা বলে।
তুই হাসলেই পৃথিবী থেমে যায়,
হৃদয়ে প্রেমের গান, মেঘও সরে যায়।
তোর ঠোঁটে মিষ্টি কথা, বাতাসে ভাসে,
মায়াবতী, তোর নীরবতা প্রেমের পাসে।
চুপিচুপি তুই এসে, চুমু দিয়ে চলে,
মনের মাঝে শুধু তুই, আর তোর অমৃত ঝরে।
মায়াবতী, তোর ছোঁয়ায় প্রেমের ঝর্না বয়ে যায়,
তোর স্নেহের হাত, হৃদয়ে উজ্জ্বল আলো ছড়ায়।
তুই থাকলেই দিনটি ঝলমলে হয়ে ওঠে,
তোর প্রেমে আমার মন আনন্দে ভরে ওঠে।
০৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।