ফিরবে তুমি-৩
- মোমেন চৌধুরী

তবুও তুমি ফিরবে ,
নিঃশব্দ রাতের গভীরে মিশে থাকা স্বপ্ন হয়ে,
আমার অনন্ত অপেক্ষার প্রতিধ্বনি হয়ে,
যেখানে প্রেম কেবল তোমাকেই খোঁজে।

তোমার চোখের মায়ায় ডুবে গেছে কত মন,
তোমার হাসির ঝলকে হারিয়েছে কতজন,
তবুও আমি অপেক্ষায়,
তোমার একটুখানি স্পর্শের জন্য।

কতটা সত্য আর কতটা মায়া?
তোমার প্রতিশ্রুতি কতটুকু সত্যি?
তবুও, সব প্রশ্নের ঊর্ধ্বে একটিই আশা—
তুমি কি ফিরবে ভালোবাসার আদরে?


০৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।