আত্নহত্যা-২
- মোমেন চৌধুরী

জীবনের গল্পটা লিখে গেছি,
পথের শেষে থেমে গেছি।
চেষ্টা করেছি বারবার,
তবু কষ্ট থেকে বাঁচিনি আর।

চারপাশে সবাই যেন অচেনা,
আপনজনও হলো ভীষণ দূরে।
হাসির মুখে লুকানো কান্না,
কে বুঝল আমার হৃদয়ভূমি চূর্ণ হলো জোরে?

তোমাদের জন্য হয়তো বাঁচা,
আমার জন্য বাঁচাটাই বোঝা।
আকাশের তারা ডাকে রাতভর,
শেষবার ওদের কাছে যাব বলো, মাগো!

আমার নেই কোনো দোষ,
তবু দুনিয়া দিল কেবল রোষ।
সব প্রশ্নের উত্তর মেলেনি,
তাই চলে যাওয়া ছাড়া পথ রইল না আর।

তবে এই বিদায়ে যদি বুঝতে পারো,
কেউ কেউ শুধু বাঁচতে জানে না,
তাদের একটু ভালোবাসা দাও,
তাদের জীবনটা পাল্টে নাও।


০৬-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।