মহাকবি-
- মোমেন চৌধুরী
মহাকবি, তুমি তো জানো
মানবতার গীতি, প্রেমের গান,
যে সংগীতে জীবন চলুক,
সে সুরে থাকে সবার মান।
তুমি তো চেয়েছো, মানুষের অধিকার,
ভালোবাসা, শান্তির বাণী ছড়িয়ে,
রক্তের নদী পার হয়ে,
চেয়েছো কেবল দুখিনী মানুষের কাঁদা থামিয়ে।
তুমি তো জানো, পৃথিবী আজও
দুঃখে ভরা, হাহাকার বাঁধা,
তবুও আশা রেখেছো হৃদয়ে,
তোমার কথায় একদিন শান্তি আসবে, আশা!
মহাকবি, তোমার গানে শিখি
মানুষের জন্য ভালোবাসা,
মহান মানবতাবাদী হৃদয়ে
জীবন হয়ে উঠুক এক অপার আশা।
তুমি বলেছিলে, "অন্তহীন সংগ্রাম",
"প্রেম ও শান্তি, মানুষের পথ",
তোমার কবিতায় তাই আজও
গান গাই, মানবতার অমল গাথা।
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।