কবিতা-৭
- মোমেন চৌধুরী
কবিতা, তুই যেন এক হারানো রঙ,
যে রঙটি হারিয়ে গিয়েছিল অনেককাল আগে।
অগণিত ক্যানভাসে আঁকো তুমি,
শব্দের ব্রাশে, দুঃখের আঁচড়ে।
তোর প্রতিটি শব্দ এক রঙ,
যে রঙে মিশে যায় আনন্দ-বিষাদ,
একেকটি বাক্য যেন জীবন,
একেকটি ছবি, একেকটি আর্তনাদ।
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।