মহান প্রভু-
- মোমেন চৌধুরী
তুমিই আলো,
অন্ধকারে পথ দেখাও সহজতালে।
তোমার ইশারায় দুলে ওঠে হৃদয়,
জীবন পায় অর্থ, সব শূন্যতায় ভরে।
তুমি দাতা, তুমি ক্ষমাশীল,
তোমার দয়ার নেই কোনো সীমা।
তুমি করুণার সাগর গভীর,
তোমার মহিমা হৃদয়ে বাজায় মহা রাগ।
তোমার সৃষ্টি আকাশ-বাতাস,
নদী, পাহাড়, ফুলের সুবাস।
প্রতিটি নিঃশ্বাসে জেগে থাকে তুমি,
তুমি আছো, শাশ্বত, অন্তহীন সময়ের সুরে।
তুমি রিজিক দাও, তুমি রক্ষা করো,
তোমার প্রেমে ভরা পৃথিবীর কোণ।
তোমার নামে কাঁদে অন্তর,
তোমার প্রেমে নত হয় প্রতিটি মন।
মহান প্রভু, তুমিই আমাদের আশ্রয়,
তোমার পথে হাঁটি, তোমার নামই সব।
তুমি ছাড়া কিছুই যে নেই,
তুমিই আমাদের চিরকালীন শান্তি ও প্রভু।
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।