লতা পাতা-
- মোমেন চৌধুরী

লতা পাতা দোলে হাওয়ায়,
নাচে তারা মনের ছায়ায়।
সবুজ রঙে হাসে তারা,
প্রকৃতির সুরে গান গায়।

লতা বলে, "আমার বাহু,
গাছের গায়ে জড়াই আজ।"
পাতা হাসে, "আমার তালে,
ঝরায় বৃষ্টি, ভিজুক সাজ।"

লতা পাতা বন্ধু দু’জন,
সুখে-দুঃখে সঙ্গী সবার।
হাওয়ার সাথে খেলে তারা,
শিশুর মনে জাগায় ভার।

তাদের সঙ্গে বন্ধু হও,
গাছপালাকে ভালোবাসো।
সবুজ ছায়ায় মিশুক প্রাণ,
লতা পাতার অশেষ গান।


০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।