একাধিক যুদ্ধ
- মোমেন চৌধুরী

জীবনের মাঠে চলে কত যুদ্ধ,
কেউ দেখে না সব, কেউ বোঝে না মূলকথা।
কখনো মনের ভেতরে, কখনো বাইরের ঝড়ে,
চলছে অবিরাম, ক্ষণিকের শান্তি স্বপ্ন হয়ে জড়ে।

প্রথম যুদ্ধ, নিজেকে চেনার,
কেন এসেছি, কোনটা আমার অধিকার?
নিজের সাথে কথা বলি, উত্তর খুঁজি,
তবু প্রশ্নেরা যেন থামতেই চায় না, ঘনিয়ে আসে নতুন যুদ্ধ।


০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।