তুমি-৮
- মোমেন চৌধুরী
তুমি
সন্ধ্যাতারায় জ্বলা এক নীলিমা,
চাঁদের আলোয় সিক্ত নিশীথের সুরভি।
তুমি
কাঁচের মতো স্বচ্ছ নদীর বুকে,
অদৃশ্য মায়ায় আঁকা এক জীবনের ছবি।
তুমি
বকুলের গন্ধে মিশে থাকা স্মৃতি,
শিশির বিন্দুর মতো কোমল স্পর্শ।
তুমি
শরতের কাশফুলের মাঠ,
মৃদু বাতাসে দোল খাওয়া এক শ্বেত-স্বপ্ন।
তুমি
পাহাড়ি ঝর্নার গানে বয়ে চলা,
নির্জনতার বুকে জন্মানো এক উদাসীনতা।
তুমি
বৃষ্টির ছন্দে হারিয়ে যাওয়া মন,
মেঘলা আকাশে লুকানো রংধনুর আঁকিবুকি।
তুমি
পথের ধারে ফুটে থাকা জংলি ফুল,
যার রূপে মুগ্ধ হয় নিঃশব্দ পথিক।
তুমি
পলকের হাসিতে রাঙা এক সকাল,
যা মুছে দেয় জীবনের সমস্ত ক্লান্তি।
তুমি
অজানা গানের এক অপূর্ব সুর,
যা হৃদয়ের গভীরে চিরকাল বেজে যায়।
তুমি
ভালোবাসার আকাশে এক নির্ভরতার তারা,
যা কখনো ঝরে না, চিরকাল আলো দেয়।
তুমি
এক বিশুদ্ধ প্রেম, যা ছুঁতে জানে হৃদয়,
তুমি সেই কবিতা, যা শেষ হয়েও শেষ হয় না।
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।