তুমি -৯
- মোমেন চৌধুরী

তুমি
পলাশের ডালে বসা এক রঙিন টিয়া,
যার গানে জাগে ভোরের নতুন প্রিয়া।

তুমি
দিগন্তজোড়া কুয়াশার চাদরে ঢাকা,
সূর্যের কিরণে ধীরে ধীরে ফোঁটা স্বপ্নমাখা।

তুমি
বাঁশির সুরে ভেসে আসা গ্রাম্য নদীর ধারা,
যা ছুঁয়ে যায় মন, দেয় শীতল স্নেহের ধারা।

তুমি
গ্রীষ্মের তপ্ত রোদে একগ্লাস জল,
যা পান করে প্রাণে ফিরে আসে অনাবিল চঞ্চল।

তুমি
জ্যোৎস্নার আলোয় ভেসে আসা নামহীন কবিতা,
যা পাঠ করে মন হারায় চাঁদনী রাতে ব্যাকুলতা।

তুমি
পাহাড়ি ঝরনার উচ্ছল কলতান,
যার ধ্বনিতে হারায় হৃদয়ের ক্লান্তি ও তাপান।

তুমি
গোলাপের পাপড়িতে জমা বৃষ্টির কণা,
যা চোখে পড়লে হৃদয় ভরে ওঠে অজানা ভালোবাসায়।

তুমি
তপ্ত মরুর মাঝে শান্তির এক ছায়া,
যেখানে থামে ক্লান্ত পথিকের দীর্ঘ পথের কাহিনী গাঁথা।

তুমি
রাতের আকাশে খসা একটি তারা,
যার আলোয় লুকিয়ে থাকে হাজারো আশা-ভরা।

তুমি
সামুদ্রিক ঢেউয়ের মতো চিরন্তন,
যা বারবার ফিরে আসে জীবনের প্রতিটি ক্ষণে।

তুমি
এক অনন্ত বিস্ময়,
যাকে ছুঁতে চেয়ে হৃদয় বারবার আকাশে ভেসে যায়।


০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।