শহর-
- মোমেন চৌধুরী
শহর যেন ব্যস্ততার ছবি,
দিন-রাত্রি চলে অস্থির ধাবি।
উঁচু বিল্ডিং, সরু পথঘাট,
তবু মানবতা যেন কোথাও ক্ষত।
সবাই ছুটে, কেউ জানে না কারও,
অর্থ আর স্বপ্নেই জীবন জড়ানো।
তবু কোথাও যেন হারিয়ে যায়,
সহমর্মিতা, যা ছিলো মাটির গায়।
নীতি হওক শহরের প্রাণ,
ন্যায় ও সত্যে থাকুক সবার ধ্যান।
উন্নতি হবে যদি মানুষ বাঁচে,
শুদ্ধতায় জীবন একসাথে গাছে।
০৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।