একতরফা ভালোবাসা-৩
- মোমেন চৌধুরী

তোমার হাসিতে জ্বলে আলোর দীপ,
তোমার স্পর্শে জাগে অদ্ভুত স্নেহের শীত।
তুমি জানো না, তবুও প্রতিক্ষণ,
তোমায় ঘিরে আমার অনুভব অনন্ত।

এই প্রেম আমার, নিঃশব্দ, গভীর,
তোমার মনের দরজায় পড়ে থাকে ধীর।
তুমি যদি না বোঝো, কিছু আসে যায় না,
তোমায় ভালোবাসি, এ অনুভূতি থামে না।

তুমি থাকো দূরে, তোমারই জগতে,
আমি থাকি এই ভালোবাসার তটে।
আমার প্রেম তোমার ছায়া হয়ে,
সদা রবে তোমার পায়ের তলে।


০৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।