অধরা
- মোমেন চৌধুরী

তোমার চোখে দিগন্ত খুঁজে,
আলোর ছায়ায় মন ভিজে।
তোমার তৃষ্ণা ছুঁয়ে যায় দূরে,
আকাশ গায় সুর মধুরে।

জানালার সেই খোলা স্বপনে,
তুমি আনমনে বৃষ্টি গুণে।
তোমার পানে চেয়ে থাকে চরাচর,
তৃষ্ণার্ত মনে খোঁজে নতুন ভোর।


০৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।