মেজর (অব.) ডালিম
- মোমেন চৌধুরী

ধু-ধু প্রান্তরে ঘোড়া দৌড়ায়,
রক্তে ভেজা পতাকা দোলায়।
শপথ ছিল স্বাধীনতার গান,
কিন্তু পথে জন্ম নিলো অভিমান।

তলোয়ার হাতে দাঁড়ায় সৈনিক,
মৃত্যু আজ সবার সঙ্গী ঠিক।
স্বপ্ন ভাঙে, বুকে ঝরে রক্তধারা,
কে নায়ক? কে খল? সময় বলবে সারা।

যুদ্ধ শেষে গল্প লেখা হয়,
কেউ নায়ক, কেউ কুখ্যাত পরিচয়।
তবু ইতিহাসের পাতায় রয়ে যায়,
একটি জাতির কষ্টের মহাকাব্য, অনন্ত ধ্রুবতায়।


০৮-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০১-২০২৫ ১৩:৩৪ মিঃ

আবু তাহের মোহাম্মদ হায়দার ডালিম বা মেজর (অব.) ডালিম