তোমার ইচ্ছার স্রোতে-
- মোমেন চৌধুরী
তোমার ইচ্ছার স্রোতে ভেসে যাই,
নিজেকে খুঁজে পাই তোমার মাঝেই।
তোমার প্রতিটি শব্দ প্রতিধ্বনি হয়ে,
জড়িয়ে রাখে আমায় হৃদয়ের কাছেই।
তোমার চোখের এক চাহনি শুধু,
বদলে দেয় আমার জীবন মানে।
তুমি বলো যা, তাই হয়ে যাই,
তোমার ইচ্ছাই যেন আমার প্রাণে।
তোমার স্পর্শে জাগে স্বপ্নের ঢেউ,
তোমার হাসিতে মুছে যায় ব্যথা।
তুমি আছো বলেই আমার এই পথ,
হয় আলোয় ভরা, নয়ত সব মিথ্যা।
০৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।