তোমার ইচ্ছার স্রোতে-২
- মোমেন চৌধুরী

তোমার জন্যই তো সমাজে সেবা,
তোমার নামে পাই আত্মগৌরব।
তুমি পাশে থাকো, সারা জীবন জুড়ে,
তোমার ছায়াতেই আমার স্বপ্নের চর।

তোমার ইচ্ছায় বেঁধেছি জীবন,
তোমার সুরেই বাঁধা হৃদয়তান।
তুমি শুধু থেকো, কাছের মানুষ হয়ে,
তোমার ভালোবাসায় মিলে যাক প্রাণ।


০৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।