তাহার হাতে মোর দেওয়া চুরি-
- মোমেন চৌধুরী
তাহার হাতে মোর দেওয়া চুরি,
রোদে ঝলমল, চাঁদে সোনাঝুরি।
আমার হৃদয় বাঁধা তার সাথে,
সে যে রয় জড়িয়ে প্রাণের ঘ্রাণেতে।
চুরির রঙে খেলে প্রেমের সুর,
তাহার হাসিতে জ্বলে রোশনাই গুচ্ছ।
তোমার প্রতিটি হাতের আন্দোলনে,
আমার ভালোবাসা ছড়ায় নিঃশব্দে।
০৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।