তাহার হাতে মোর দেওয়া চুরি-৬
- মোমেন চৌধুরী
চুরির রঙে মিশে চাঁদের আলো,
তাহার হাসিতে মোর জীবন ভালো।
মৃদু হাওয়ায় ভেসে আসে সুর,
তাহার চাহনিতে জাগে প্রেমের নূর।
তাহার আঙুলের ছোঁয়ায় ঝরে জ্যোৎস্না,
মনের আকাশে ভাসে কাব্যের বাসনা।
চুরির ঘূর্ণিতে গড়ে প্রেমের নীড়,
তাহার জন্যে হৃদয় সঁপেছি ধীরে।
তাহার হাতে মোর দেওয়া চুরি,
চিরদিন থাকবে মোর প্রাণ জুড়ি।
তারই স্মৃতিতে ভরে জীবন নদী,
তাহার ভালোবাসা মোর অন্তরধ্বনি।
০৯-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।