তুমি যদি একদিন ফিরো-
- মোমেন চৌধুরী

তুমি যদি একদিন ফিরো,
আমি দাঁড়িয়ে থাকবো সেই এক রাস্তায়,
তোমার পায়ে ফুল পাতা ছড়াতে,
অধীর মনের ভাষায়।

প্রতিটি রাত যখন একাকী কাটে,
তোমার খোঁজে হারাই আমি,
আলো ছড়িয়ে আসে ভোরের,
তবুও তুমি দূরে, অদৃশ্য, নির্জন।

তুমি যে কৃষ্ণচূড়া,
রঙিন স্বপ্নের মতো জ্বলে,
তোমার অদেখা হাসি,
এ জীবনে ফিরিয়ে আনবে একদিন, চিরকাল।


১০-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।