বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন - ২০২৪ অধ্যায় দুই
- মোমেন চৌধুরী

অধিকার কি শুধু কিছু একাদের?
পৃথিবী কি শুধু তাদেরই রাজ্য?
আমাদেরও তো আছে স্বপ্নের সীমানা,
কিন্তু কেন তা যেন হারিয়ে যায় চিরকাল?

শিক্ষা যদি হয় সোনালী হাতের খেলা,
তবে আমরা কি জন্মেছি শুধুই জগতের বোঝা হয়ে?
বৈষম্যের দেয়ালে আঁকা ছবি
কী হবে, যদি আমাদেরও আঁকতে দাও?

বাকি পৃথিবী যেখানে স্বপ্নে ভরা,
আমাদের কাছে কেন শুধু কাঁটাতারের উঁচু দেয়াল?
খুলে দাও, খুলে দাও সেই দোর,
যতদূর আমাদের খোঁজ, ততদূর পাবে তোর!

অধিকার, এ কি শুধু বিত্তের খেলা?
তাহলে আমাদের কি আর কিছু নেই পাওয়ার?
একই আকাশের তলে আমাদেরও অধিকার,
এই পৃথিবীও আমাদের, ভুলে যেও না, ওরা!

এ লড়াই শুধু আমাদের নয়,
এ যুদ্ধ শুধু ছাত্রদের নয়,
এ লড়াই মানবতার, এর একটাই সুর,
স্বাধীনতা, সমান অধিকার, এই যে আমাদের চিৎকার!

শিক্ষার পিঁড়ি যদি একসাথে না চড়ে,
তাহলে কী করে হবে আলো?
বৈষম্যকে ত্যাগ কর, চলো সবাই মিলে,
এক হয়ে দাঁড়াও, পৃথিবী হবে সবার প্রার্থনা, প্রার্থনা স্বাধীনতা।

আজও বাঁধা দেয়াল, আজও অন্ধকার,
তবে জানো, একদিন আলো আসবে, দিকান্তর হবে এই আঁধার।
সত্যের দীপ জ্বলবে একদিন,
আমাদের অধিকার আমাদেরই হাতে আসবে, মুক্তি হবে না শুধুই কল্পনা!
বৈষম্য চলবে না, ঘৃণা থাকবে না—
আমরা নিজেদের ইতিহাস লিখবো, এক নতুন দিগন্ত।
আজ আমরা এক, কাল আমরা অনেক,
আমাদের প্রতিটি অঙ্গীকার, আমাদের প্রতিটি জয়!


১১-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।