গাইরত-
- মোমেন চৌধুরী

গাইরত হলো ঈমানের আলো,
যা রাখে হৃদয়ে পবিত্র আলো।
ইজ্জত রক্ষায় যে দাঁড়ায় অটল,
তার হৃদয় হয় পরম সফল।

গাইরত হলো আত্মার গান,
নয় শুধু দুনিয়ার মান।
অন্যায়ের কাছে যে নত হয় না,
গাইরতই তার সঠিক চেনা।

ধর্মের পথে গাইরতের মান,
রক্ষায় হয় যে প্রকৃত ইমান।
নবী বলেছেন, গাইরত যার প্রাণ,
সেই পায় জন্নাতের ঠিকান।

যে রক্ষা করে নিজের সম্মান,
পরের ইজ্জতেও করে সংবেদন।
ধর্মের দিশা যাহার পাথেয়,
গাইরতের পথেই সে পায় প্রভুর আশ্রয়।

গাইরত রাখো হৃদয়ের মাঝে,
সত্যের প্রদীপ জ্বলুক সবার কাজে।
পবিত্র থাকুক মন আর প্রাণ,
গাইরতের ছায়ায় মিলে প্রভুর ধ্যান।


১১-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।