ধিক্কার
- বেঞ্জিন বেঞ্জয়েট
চলিছে আয়োজন যাহা নিষ্প্রয়োজন মথুরা গানে ,
ঘাস ফড়িঙের ফাঁসী মুখে মুখে হাসি অনুসন্ধানে ।
বেঁধেছে শিকলে সূতসম গলে লৌহ খুঁটির সনে ,
বাদ্যের তালে নেচে নেচে চলে পুলক ভরা নয়নে ।
জাফরান রঙ মাখি রঙ্গিত আঁখি সময়ে অসময়ে ,
শত কর্ম ফেলি চলিছে হরষ ঠেলি অপরাজয়ে ।
কেউ বলে শালা জলদী মেরে ফেলা করোনা দেরী ,
কেউ বলে ইতর কেটে ফেল ছতর আঁচলে ঘেরি ।
কেউ বলে বদমাশ বড়ই খাটাশ বক্ষে মার ত্রিশূল ,
কেউ বলে বেঁকে দে আলকাতরা মেখে কাটিয়া চুল ।
কেউ করে উলু ধ্বনি নাম শুনি স্নান ভোজন ফেলি ,
কেউ তার নামে ধরাধামে চলিছে রাজনীতি খেলি ।
কেউ পাপী জ্ঞানী সুযোগ সন্ধানী আপনার লয়ে ,
ছাড়ে লম্বা বুলি চোখে মারে ধূলি হতাদরের হয়ে ।
জানান দেয় তারা রহিছে দৃঢ়খাঁড়া হতাদরের তরে ,
ভুয়া ইস্যু টানি সাজে মানী দারিদ্র্যের পিঠে চড়ে ।
আপনা গোলা ভরাতে অশুভ খরাতে আসিছে নামি ,
করে অযুত ছল বাক রদবদল সাজে দায়ছাড়া স্বামী ।
ঝুলায়েছে তালগাছে রঙ লাগায়েছে পাছে নজরবন্দী ,
কেউ বোঝে না নীতি কূট কত'টা ঝুট পেছনের ফন্দী ।
কেউ বোঝে না তামাশা জাতির সর্বনাশা ওরা ক'জন,
অভাগা জাতি পেল শুধু রাতি পেল'না মানের ওজন ।
পেল না মানের উচ্চতা পেল না স্বচ্ছতা জীবন অতল ,
নিযুত দায় নিয়ে বুকের উপর দিয়ে ভাসালো নয়নজল ।
ঘাস ফড়িং তোমাকে হাজার ধিক্কার ,
তুমি কেড়ে নিয়েছ সন্তানের অধিকার ।
সুযোগ সন্ধানী তোমার বদনে ঘৃণার ছেপ ,
আজীবন তুমি মায়েরে শুধু করে গেলে রেপ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।