রুহের জগত-
- মোমেন চৌধুরী

রুহের জগত, অজানা ধারা,
চিরন্তন আলোয় আচ্ছন্ন তার পথের তারা।
শুন্যতার মাঝে সে ভাসে অবিরাম,
আল্লাহর আদেশে খুঁজে পায় তার ঠিকানার নাম।

এ জগত নিঃশব্দ, নেই কোনো কোলাহল,
অদৃশ্য পথে চলে রুহের অনন্ত চল।
পৃথিবীর মায়া ছেড়ে দেয় যাত্রা শুরু,
আল্লাহর কৃপায় পায় শান্তির গুরু।

জীবনের প্রতিটি শ্বাস, তার এক আমানত,
রুহের জগতে আছে সত্যের সম্মানত।
পাপ আর পূণ্যের হিসেব যে সেখানে,
প্রভুর সামনে দাঁড়াতে হয় নতজানু মনে।

এই জগত নয় কোনো চোখে দেখা,
অহংকারের ভার এখানে হয় না বেঁধা।
সেখানে শুধু ঈমানের আলো জ্বলে,
আল্লাহর দিদার পেতে মন শুধুই দোয়া বলে।

রুহের জগতে নেই কোনো ভান,
প্রভুর রাহমতই সেখানে সকল প্রাণ।
পৃথিবীর কাজ শেষ, ফিরে যেতে হয়,
যেখানে শুধু আল্লাহর মহিমা রয়।

হে প্রভু, রুহের জগত করো সুশোভিত,
তোমার রহমতে আমাদের করো ঐ জগতে প্রতিষ্ঠিত।
এই পৃথিবীর সব মায়া হোক তোমার পথে বিলীন,
রুহের জগত হোক শান্তির সর্বশেষ দিন।


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।