ভাল নেই বনলতা
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভাল নেই বনলতা... ...
দেয়ালে দেয়ালে শৈবালের বিচিত্র প্রলেপ ,
ছত্রাকের ঔরসে নিস্তেজিত মনঃ আক্ষেপ ;
বিষাদের ছায়া টেনে আনে জীবন ভোঁতা...
ভাল নেই বনলতা ।


সোনালী রোদ্দুরে আর হয়না থাকা হাসিতে ,
চলে যায় জীবন মহাশূন্যে ভাসিতে ভাসিতে ;
বেড়ে যায় তার মনের প্রগাঢ় উৎকন্ঠতা...
ভাল নেই বনলতা ।

সংস্কারের নামে বিনাশিত ক্রেনের মরণাঘাতে ,
মিশে যায় জীবন কুজ্ঝটিকার কাল বিষদাঁতে ;
মিশে যায় জীবনের হরষতা চঞ্চলতা ...
ভাল নেই বনলতা ।

নেমে আসে ঊষার লগণে রক্তপ্রপাতের বান ,
ভাসিয়া কোনখানে মিলেনি আত্মরক্ষার সন্ধান ;
বেয়াড়া আশা রহে না তবু নিরবতা ...
ভাল নেই বনলতা ।

জীবনের উপর পড়েছে বিবর্ণ ধূসর ছায়া ,
জীবনের টানে ছেড়ে চলে গেছে সকল মায়া ;
মরণের সনে আজি প্রায়শ হয় তার কথা ...
ভাল নেই বনলতা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026