মেঘে মেঘে প্রেম
- মোমেন চৌধুরী

রাতের আকাশে আঁকি তোমার ছায়া,
তোমার চোখে ভেসে আসে চাঁদের মায়া।
প্রতি নক্ষত্রে দেখি তোমার ইশারা,
মেঘের ভাঁজে রাখি প্রেমের সাড়া।

তুমি যেন দিগন্তে হারানো রং,
যেখানে মেলে ভালোবাসার সুরঙ্গ।
মনের গহীনে তুমি এক মোহনা,
তোমায় খুঁজে পাই প্রতিটি সূর্যোদয়-প্রহর।

পালকে ছোঁয়া স্নিগ্ধ বাতাসে,
তোমার গন্ধ মেশে প্রতিটি শ্বাসে।
রাতের আঁধারে জ্বালাই স্মৃতির আলো,
তোমার জন্যই প্রেম, অবিনশ্বর ভালো।

কপালের রেখায় লেখা আছে নাম,
তুমি ছাড়া যেন জীবন এক শূন্য গ্রাম।
তাই তো মেঘে মেঘে আঁকি প্রেম,
তোমার ছোঁয়াতেই হৃদয় পেলো ঋতুর রং।


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।