ভুলে ভুলে
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজও পাই'নি ঘাট রহিছি বিভ্রাট নোঙ্গর ফেলি ,
যতবার টানি আঘাত হানী পাইনা জীর্ণতা ঠেলি ।
শত মাইল ঘুরে আসিনু দূরে বস্ত্রহীনা উদ্দীপনায়,
চেতনার নামে নির্লজ্জ খামে কাটিছে ধানায় পানায় ।
শত প্রতিকূল ঠেলি অতুল উঠাতে পারিনা নোঙ্গর ,
প্রতিকূলের সনে জীর্ণতা ঘনে সাজিছে জরা সংকর ।
বেলা বয়ে যায় সবই যে হারায় ঈশানে ঘনিছে মেঘ ,
করি যত তাড়া হয়ে পড়ি সারা নিস্তেজ হয় মনঃবেগ ।
জন্ম লয়ে ভুলে হল না ওঠা কূলে মরি আজি ভুলে ,
শত আশা খাঁটি হয়ে যায় মাটি বক্ষে বেদনার শূলে ।
বেলা ছিল যবে শুধুই কলরবে রহিয়াছিনু আনমনে ,
ছিনু রঙ্গ রসে অসুরের বশে ছানি পড়েছিল নয়নে ।
যবে গেলো বেলা হৃদে দিলো ঠেলা ছিল ভুল অতীত ,
রুদ্ধ কণ্ঠস্বর কম্পমান অধর বিলুপ্ত হরষের সঙ্গীত ।


এমনই দেখি মেলি এই আঁখি যুগ যুগান্তর ধরি ,
সুবহেতে আনমন পুলকিত নয়ন উল্লাস করি করি ।
আসে যবে শর্বরী বলি মরি মরি অতীত ভুলে ভরা ,
বাঁচাও প্রাণ ওহে মহান কুশলেই পার করো বসুন্ধরা ।
মরিতে লাগে ডর অতঃপর মরিতেই বসে ভুলে ভুলে ,
খোঁজে না কভু মহান প্রভু দাঁড় টানেন বসি মাস্তুলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026