মৃত্যুর পরে: কালের আঁচড়-
- মোমেন চৌধুরী

আজ যদি থেমে যায় শ্বাসের গান,
কাল থেকে নাম হবে শুধু "মরহুম"।
দু’দিনের শোক, তিনদিনে স্মৃতি,
চতুর্থ দিনেই জীবন গায় ভিন্ন তান।

টুনি-মন্তুরা ভুলে যায় ইতিহাস,
জ্বলন্ত হৃদয়ের ক্ষত,
তারা দেখে না সময়ের চৌকাঠে
রক্তের লাল চিহ্ন আঁকা গল্প।

হে মহাকালের পথিক,
এসো, মুক্তপাখির ডানায় চড়ে
ঘুরে বেড়াই শহরের নিঃশ্বাসে।
ফুটপাতের ধুলো, অলি-গলির আলোছায়ায়
জীবনের গল্প বুনি নীরব কথায়।

যেখানে মৃত্যু মানে থামা নয়,
বরং শুরু নতুন কাব্যের পথচলা।
প্রাণে-প্রাণে ছুঁই আকাশের সীমানা,
সময়কে করি চিহ্নিত,
জীবনতুলিতে এঁকে যাই
অমর আঁচড়,
যা মহাকালের বুকে রেখে যাবে
আমাদের চিরন্তন নাম।


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।