কবিতা-২৭
- মোমেন চৌধুরী
আমার এ ঘুমঘুম চোখ
প্রতি প্রভাতে খুঁজে ফেরে,
ধোঁয়া ওঠা এক কাপ চায়ের পরশ,
যেন স্নিগ্ধতা মিশে যায়
মন খারাপের ভাঁজে ভাঁজে।
সকালের সোনাঝরা রোদ
মাদকতায় ভরিয়ে তোলে হৃদয়,
আর ঠাকুর ঘরে বেজে ওঠে
মৃদু ওম-কারের সুর।
আমি আমাকে হারাই—
নিস্তব্ধ এক ঘোরের মাঝে।
১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।