কবিতা-২৯
- মোমেন চৌধুরী

প্রতিটি মুহূর্ত যেন
তোমার ছোঁয়া খুঁজে ফেরে,
তোমার মুখের আলো মিশে থাকে
অন্ধকারের গহীনে।
কখনো কল্পনায় তোমার গলায়
গেঁথে দিই রাত্রির জোছনা,
তুমি জানো না,
তোমার অস্তিত্বই আমার আরাধনা।


১২-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।