এই তো মানুষ আমি
- বেঞ্জিন বেঞ্জয়েট

এই তো মানুষ আমি ... ...
প্রকাশ্যে উপকারের যুৎ বুলি
গোপনে গীবতের ছালা খুলি
বস্ত্রখানি কোমরে বেঁধে নামি
এই তো মানুষ আমি ।


মুখে মালাইকাতের বাক্যালাপ ,
গোপনে খুঁজি অন্যের সয়লাব ;
অন্তরে অন্যের বিনাশ কামী ...
এই তো মানুষ আমি ।

মুখে পুণ্যের বাণী কর্মে পাপ ,
মুখের বুলিতে রাখি দেব ছাপ ;
আড়ালে আমি নিম্নগামী...
এই তো মানুষ আমি ।

অন্তরে লালসার দারুণ ক্ষোভ ,
ঝোপ বুঝে মারি স্বার্থের কোপ ;
আপনারে ফুটাই নামীদামী ...
এই তো মানুষ আমি ।

মসজিদ মন্দিরে জপি আল্লাহ্‌ হরি ,
নাট্যমঞ্চে নৃত্যে মজি খুঁটি ধরি ;
উম্মাদে নর্তকীর বুকেতে থামি ...
এই তো মানুষ আমি ।

এই তো মানুষ আমি ...
চিনেছি রঙের ধরা চিনিনি অন্তর্যামী ;
চিনেছি আমোদ চিনিনি ইবাদত ,
চিনেছি গুহা চিনিনি আকাশ পর্বত ;
তবু আপনাকে জেনেছি দামী ...
এই তো মানুষ আমি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026