ওহে মোর দিকে একবার তাকাও-
- মোমেন চৌধুরী

ওহে মোর দিকে একবার তাকাও,
চোখের মণি যেন খুঁজে পাবে,
মনের গভীরে তোমারই ছবি,
যতনে রাখি, যতনে ভালোবাসি।

তোমার চাহনিতে ভেসে যাই,
একটা মুহূর্তে হারিয়ে যাই,
হৃদয়ের নীলে, চাঁদের আলো,
ওই দৃষ্টিতে মিশে যায় ভালোবাসা হালকা।

তুমি যখন পাশে, পৃথিবী থেমে যায়,
আকাশও যেন এক মুহূর্তে মেঘছন্ন হয়,
তোমার হাসি, আমার সুখের আকাশ,
তুমি না থাকলে কিছুই নেই, শুধু শূন্যতা ভাসে।

ওহে, মোর দিকে একবার তাকাও,
চুপচাপ হৃদয়ের কেপে থাকা আশা,
হয়তো তুমি বুঝবে, আমার মনের ভাষা,
প্রেমের গান, তুমি ছাড়া শোনার কোনো সাধনা নেই।


১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।