তুমি-২৪
- মোমেন চৌধুরী

হৃদয়ের নীল আকাশের বুকে,
এক টুকরো সাদা-কালো মেঘ,
আজ শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরে,
ভিজিয়ে দেয় প্রিয় ভালোবাসার তৃণ।

তোমার ভালোবাসার ছল,
ভিজিয়ে দিয়েছে হৃদয়ের আঁচল,
আমার মনের মেঠো পথে,
কান্নার ভিড়ে বেদনার সুর উঠে।

দেখেনা তো কেউ দু'নয়নের পানি,
শুনেনা তো কেউ জীবনের বিষাদ কাহিনী,
বুঝেনা তো কেউ হৃদয়ের আহত বানী,
শুধু যন্ত্রণার আকাশের তুলিতে বৃষ্টি নামাই,
নীপবনে অজানা স্বপ্ন সাজাই।

তুমি না এসে যদি না দেখো,
তবে কেমন করে বুঝবে বুকের জ্বালা?
কান্নার মাঝে হারিয়ে যায় সুখ,
শ্রাবণের বৃষ্টির মতো মুছে যায় আশা।

তবু কিছু স্বপ্ন অম্লান থাকে,
যন্ত্রণা যে প্রেমেরই এক রূপ,
দূরের আকাশে মেঘের মতো ঘুরে,
তোমার ভালোবাসার অজানা রূপ।

তুমি যদি আসো, বৃষ্টি থামবে,
অশ্রু হয়ে যাবে সুখের জ্যোৎস্না,
তবু হৃদয় চিরকালই থাকবে,
তোমার ভালোবাসার মিষ্টি চুম্বন।


১৩-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।