প্রতিধ্বনির জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট

কারো সর্বনাশ কারো পৌষ মাস ,
কারো হরষ উল্লাস কারো হতাশ ।
কারো দুঃখের ঘনঘটা কারো সুখ ,
কারো মধু-হাসি কারো মলিন মুখ ।
কারো কষ্টে মাখা জীবন-রূপরেখা ,
কারো পদে পদে মিলে সুখ দেখা ।


সত্যি বটে যদিও বড় আশ্চর্যতম,
সুখী হয়েও দুঃখী থাকে সপ্তজনম ।
খুঁজে পেয়েছি আড়ালে তার কারণ ,
চাওয়ার পরিধি হয়না কভু নিবারণ ।
সুখ পেয়েও খুঁজেছে যারা সুখাধিক ,
জ্বলেছে তাই দুঃখে তারা ধিকাধিক ।
দুঃখী যারা চেয়েছে দুঃখের লুপ্ততা ,
সুখী জনের সংজ্ঞাটা এখানেই সুপ্ততা ।

তবু দেখেছি মানুষের মুখে হাসি ,
লুকিয়ে রাখে আড়ালে অশ্রু রাশি ।
ক্ষণিকের সুখে বাজায় সুখের বীণ ,
ক্ষণিকের দুঃখে কেউ থাকে বিমলিন ।
কেউ যেন নয় কোন স্থায়ী'র বাসিন্দা ,
জীবনের মানে বুঝেছি শুধুই নিন্দা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026